Cultural Organizations of University of Rajshahi PDF Print

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে এগিয়ে নিয়ে যাওয়া ও নিজেদের ঐক্য ও সংহতি বৃদ্ধি করার লক্ষ্যে সংস্কৃতিকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ জোট গঠনের প্রয়োজন অনুভব করে৷ এর ফলে ১৯৮৪ সালে বিভিন্ন প্রগতিশীল সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট৷ ১৯৯৫ সালে সংগঠনগুলো দু'টো জোটে বিভক্ত হয়ে কর্মকান্ড পরিচালনা করে৷ একটি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট ও অপরটি সম্মিলিত সাংস্কৃতিক জোট৷ রাবির সাংস্কৃতিক কর্মকান্ডকে আরও সুসংহত ও গতিশীল করার দৃঢ় প্রত্যয়ে ২০০৫ সালের ১৮ই আগস্ট বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট পুণরায় একত্রিত হয়ে 'রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট' নামকরণ করা হয়৷ সমকাল নাট্যচক্রের প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফ এই জোটের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন৷ প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ সম্পাদক এর দায়িত্বে আছেন উদীচীর প্রতিনিধি আবু সায়েম৷ এই জোট বিভিন্ন দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছাড়াও আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দেলন পরিচালনা করে৷ এই জোটের শিল্পিরা বিভিন্ন সময়ে সংগীত, নাটক, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে৷

সমকাল নাট্যচক্র
এটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়৷ পুরনো নাট্য সংগঠনগুলির মধ্যে সমকাল অন্যতম৷ নাটকের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি এর মূল অঙ্গীকার৷ এ সংগঠন এ যাবত বহু সংখ্যক মঞ্চ নাটক ও পথ নাটকের আয়োজন করেছে৷ সমকাল নাট্যচক্রের বর্তমান সভাপতি সুমন৷

অনুশীলন নাট্যদল
অনুশীলন প্রথম সারির নাট্য সংগঠনগুলির অন্যতম৷ ১৯৭৯ সালে জন্ম লাভ করা এ সংগঠনটির মূল স্লোগান হচ্ছে 'নাট্য আন্দেলন সমাজ পরিবর্তনের একটি অংশ৷' এ স্লোগানকে সামনে রেখে এ সংগঠনটি এ যাবত্‍ বহু সংখ্যক নাটক করেছে৷ অনুশীলন নাট্য দল রাজশাহী ও রাজশাহীর বাইরের বহু সংখ্যক মঞ্চসফল নাটকের প্রযোজনা করেছে৷

বিশ্ববিদ্যালয় থিয়েটার
১৯৯০ সালের ৩রা জুন বিশ্ববিদ্যালয় থিয়েটার জন্ম লাভ করে৷ মঞ্চ ও পথ নাটক উভয় ক্ষেত্রেই এর সমান পদচারণা৷ থিয়েটার এ যাবত বহু সংখ্যক নাটক প্রযোজনা করেছে৷

রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা এসোসিয়েশন (রুডা)
এর প্রতিষ্ঠা কাল ৬ই জুন, ১৯৮৩৷ প্রতিষ্ঠার পর থেকে রুডা মঞ্চ নাটক ও পথ নাটক উভয়েরই প্রদর্শনী করে যাচ্ছে৷ রুডা এ যাবত্‍ বহু সংখ্যক মঞ্চসফল নাটকের প্রযোজনা করেছে৷

তীর্থক নাটক
তীর্থক নাটক ১৯৯৪ সালে জন্ম লাভ করে৷ মঞ্চ নাটক ও পথ নাটক উভয় নাটকই এরা প্রদর্শন করে৷ রাজশাহীর বাইরেও এরা নাটক মঞ্চস্থ করেছে৷

বাংলাদেশ গণশিল্পী সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা
গণমানুষের মুক্তির চেতনাকে সংগীতের মূর্ছনায় ফুটিয়ে তোলাই এ সংগঠনের লক্ষ্য৷ এর প্রতিষ্ঠা কাল জানুয়ারী, ১৯৮৪৷

স্বনন
আবৃত্তি সংগঠনগুলোর মধ্যে স্বননই হচ্ছে সবচেয়ে পুরনো৷ এটি প্রতিষ্ঠিত হয় সেপ্টেম্বর ১৯৮১ সালে৷ এর নিজস্ব প্রযোজনার সংখ্যা প্রায় শতাধিক৷ বিভিন্ন দিবস উপলক্ষে এটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে৷

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ
উদীচীর প্রতিষ্ঠা কাল ফেব্রুয়ারী ১৯৮৭ সাল৷ উদীচী মঞ্চ নাটক ও পথ নাটক উভয়েরই প্রযোজনা করে৷ তবে তাদের প্রযোজিত পথ নাটকের সংখ্যাই বেশী৷ সমাজসেবা মূলক কিছু কাজকর্ম ছাড়াও এরা এ যাবত বহু সংখ্যক সেমিনারের আয়োজন করেছে৷

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম
এ সংগঠন জন্ম লাভ করেছে এপ্রিল ১৯৮৯ সালে৷ দেশ-বিদেশের পত্রিকা পাঠ, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগীতা প্রভৃতি আয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী করে গড়ে তোলাই এ সংগঠনের উদ্দেশ্য৷


Last Updated ( Wednesday, 12 November 2008 10:46 )
 

Admission Result 2011

To see details about admission result 2011, click here
facebook

We need contributors to update the information about every department on this site. Please contact with us if you are interested to work with us!